البلد
Al-Balad
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
-
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ
আমি এই নগরীর শপথ করি
-
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ
এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
-
وَوَالِدٖ وَمَا وَلَدَ
শপথ জনকের ও যা জন্ম দেয়।
-
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ
নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
-
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ
সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না
-
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا
সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।
-
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ
সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি
-
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ
আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়
-
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ
জিহবা ও ওষ্ঠদ্বয়
-
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ
বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
-
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ
অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
-
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ
আপনি জানেন, সে ঘাঁটি কি
-
فَكُّ رَقَبَةٍ
তা হচ্ছে দাসমুক্তি
-
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ
অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
-
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ
এতীম আত্বীয়কে
-
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ
অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
-
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ
অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
-
أُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
তারাই সৌভাগ্যশালী।
-
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
-
عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ
তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।
Surah Al-Balad (The City) is surah 90 of the 114 in the Qur’an, revealed in Mecca, with 20 ayat — ayat 6,024 to 6,043 of 6,236 in reading order.
Translation by Muhiuddin Khan. Text from quran-json (Risan Bagja Pradana); Uthmani text from The Noble Qur'an Encyclopedia, translations from Tanzil.net, CC BY-SA 4.0, copied verbatim. Sources and licences.